
হরিরামপুর( মানিকগঞ্জ) প্রতিনিধি।
২৬ শে মার্চ মহান দিবস উপলক্ষে হরিরামপুর প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখা,মানিকগঞ্জ এর গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প অর্পণ।
২৬ শে মার্চ বৃহস্পতিবার ভোরের প্রত্যুষে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫.৫৪ মিনিটে সকল শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা’র সাধারন সম্পাদক মোঃ নাজমুল চৌধুরী,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।
এছাড়াও প্রেসক্লাবের অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সর্বশেষ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গলে দোয়া এবং মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST