মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মোঃ দিনা ওরফে দিদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় স্বাধীন (৪০) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো, ওসি ডিবি, মানিকগঞ্জের নেতৃত্বে ডিবির একটি বিশেষ আভিযানিক দল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। এ সময় মোঃ দিনা ওরফে দিদার পুলিশকে তথ্য দেন, সদর উপজেলার বরাই এলাকার রামপ্রসাদ ঘোষের বসতবাড়িতে দুটি পাইপগান রয়েছে।
ওই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল তথ্যদাতাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে প্রথমে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে তথ্যদাতা নিজেই রামপ্রসাদ ঘোষের বাড়ির উত্তর পাশে টয়লেটের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ বের করে দেন। ব্যাগটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান উদ্ধার করা হয়।
এ সময় দিনা ওরফে দিদারের আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশকে জানান, পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি ও স্বাধীন পূর্বপরিকল্পিতভাবে ওই দুটি পাইপগান সেখানে লুকিয়ে রেখেছিলেন।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে দিনা ওরফে দিদারকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে দুটি পাইপগান জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র রাখা এবং পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে অন্য ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে দিনা ওরফে দিদার ও স্বাধীনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে জেলা গোয়েন্দা শাখার গোপনীয় তদন্তও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১০

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১১

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১২

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৫

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৬

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৭

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৮

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৯

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST