মানিকগঞ্জে আবারও ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ অগাস্ট ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে আবারও ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রামদা ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে বাড়ির মালিকদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাত দল।

বৃহস্পতিবার ভোর তিনটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার শিববাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও বাড়ির মালিক জানায়, সংঘবদ্ধ ডাকাত দল রাত তিনটার দিকে বাড়ির পেছনের কলাপসিবল গেটের ভেঙে মালিক মোস্তফা কামাল ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ প্রায় দেড় লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

মোস্তফা কামাল বলেন, “১৮ থেকে ২০ বছর বয়সী ৬ জন লোক তালা ভেঙে অস্ত্র হাতে আমাদের কক্ষে প্রবেশ করে প্রথমেই মোবাইল ফোনগুলো নিয়ে নেয়। এরপর ঘরে থাকা ১ লাখ ৫২ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে চলে যায়। তবে যাওয়ার সময় ডাকাতরা আমাদের মোবাইল ফোনগুলো আবার ফেরত দিয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, “ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে এবং ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

এর আগে ১৭ আগস্ট সিংগাইরের তালেবপুর এলাকায় একটি গরুর খামারে, ১৩ আগস্ট পৌরসভার নয়াকান্দি এলাকায় সাবেক কাউন্সিলরের খামারে এবং ৬ আগস্ট সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১০

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১১

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১২

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১৩

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১৪

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৫

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৬

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৭

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৯

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

২০

Design & Developed by BD IT HOST