নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বেতিলা রামদিয়া গ্রামের প্রায় দুই শতাধিক বিএনপি কর্মী নিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এসময় জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইনের কাছে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন। যোগদানকারীদের নেতৃত্ব দেন বেতিলা মিতরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী ও মোঃ চান মিয়া। ইদ্রিস আলী যোগদানের সময় বলেন, “আমি ছোট থেকেই বিএনপির সঙ্গে ছিলাম। দলকে ব্যক্তিগতভাবে অর্থায়নও করেছি, সুখ-দুঃখে দলের পাশে থেকেছি কিন্তু নেতাদের মধ্যে গ্রুপিং, চাঁদাবাজি, জমি দখল, মারামারি—এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড দেখে আমরা আর এই দলের আদর্শ থেকে কোনো শিক্ষা পাইনা তাই আমারা আজ আনুষ্ঠানিক ভাবে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছি।” তিনি আরও বলেন, “আমরা মানুষের মতো বাঁচতে এবং মরতে চাই—আল্লাহর পথে। যারা কোরআন-সুন্নাহর নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করতে চান এবং দেশের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি ও হানাহানি থেকে মুক্ত করে শান্তিপূর্ণ রাষ্ট্র গড়তে চান, তাদের আদর্শ জেগে ওঠায় আমরা জামায়াত ইসলামীকে বেছে নিয়েছি।” অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা ও যোগদানকারীরা সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিক রাজনীতির বিরুদ্ধে দেশকে সচল ও শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১০

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১১

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১২

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৩

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৪

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৫

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৬

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৭

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৮

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৯

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

২০

Design & Developed by BD IT HOST