নিউজ এডিটর
৬ জুন ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ প্রায় চার মাস পর মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সাত সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটির আহ্বায়ক করা হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য আফরোজা খান রিতাকে। এর আগে তিনি দুইবার জেলা বিএনপির সভাপতি ছিলেন। এ ছাড়া ৬০ জনকে কমিটির সদস্য করা হয়েছে। তাঁদের মধ্যে এস এ জিন্নাহ কবীর, আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, নূরতাজ আলম, সত্যেন কান্ত ও গোলাম আবেদীন কায়সার প্রথম ঘোষিত কমিটিতে ছিলেন। কমিটির সদস্য পদে অন্যরা হলেন মোকসেদুর রহমান, জহির আলম খান, আতাউর রহমান আতা, আবদুল বাতেন, খন্দকার আকবর হোসেন, আবদুল কুদ্দুস খান, মোশাররফ হোসেন শিকদার, ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া, নাসির উদ্দিন আহমেদ, আবিদুর রহমান খান, আবদুস সালাম, আলী আশরাফ, গাজী হাবিব হাসান, হামিদুর রহমান, রফিক উদ্দিন ভূইয়া, আবদুল হক মোল্লা, আবদুল আউয়াল, আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, জিয়াউর রহমান, আসাদুজ্জামান খান, রিয়াজ মাহমুদ, সাবিহা হাবিব, মহিউদ্দিন স্বপন, গোলাম মোস্তফা খান, রহমত আলী বেপারী, সিরাজুল ইসলাম, আবদুল হান্নান মৃধা, মীর মানিকুজ্জামান, খোরশেদ আলম ভুইয়া, নূরুল ইসলাম, আবুল বাশার সরকার, ওয়াজেদ আলী, মিজানুর রহমান, বাবুল হোসেন, দেওয়ান মাহবুবুর রহমান, আলাউদ্দিন, আবদুল গফুর, আমজাদ হোসেন, হাবিবুল আলম, আবদুল মান্নান, আবদুস সোবহান, নূরুল ইসলাম, লোকমান হোসেন, সানজিদা রহমান, শফিকুল ইসলাম, কাজী মোস্তাক হোসেন,মোঃ তুহিনুর রহমান তুহিন, জিয়া উদ্দিন আহমেদ, জিন্নাহ খান, রকিবুর রহমান, আবদুল খালেক ও সিরাজুর রহমান। কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, ‘বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, যাঁরা মিথ্যা মামলায় জেল খেটেছেন, তাঁদের নিয়ে এই কমিটি করা হয়েছে। বিগত সময়ের মতো দলের সবাইকে নিয়ে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করব। এদিকে পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে রাতে মানিকগঞ্জ শহরে মিছিল করেছেন বিএনপির নেতা–কর্মীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST