নিউজ এডিটর
২৫ অগাস্ট ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ মেডিকেল কলেজে স্বৈরাচারের দোসরের পুনর্বাসনের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি ছিলেন আক্তার হোসেন। অভিযোগ রয়েছে, সে সময় নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একটি দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন। ওই সিন্ডিকেটের প্রভাবেই দীর্ঘদিন মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল জিম্মি অবস্থায় ছিল। স্বৈরাচার পতনের পর আক্তার হোসেন চাকরি থেকে ইস্তফা দিলেও সম্প্রতি তিনি পদোন্নতি নিয়ে পুনরায় নিজ প্রতিষ্ঠানে ফিরে এসেছেন। এ ঘটনাকে ‘স্বৈরাচারের দোসরের পুনর্বাসন’ বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মতে, তাকে এ দায়িত্বে নিয়ে আসা মানে ফ্যাসিবাদী আমলের দুর্নীতি ও বৈষম্যকে লআবারও চরিতার্থ করা। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জহিরুল করিম বরাবর এ বিষয়ে মৌখিক অভিযোগ জানান তারা। এ সময় নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) মানিকগঞ্জ জেলার সভাপতি শাহিনুর রহমান শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাহিদ মনির ও ওমর ফারুক উপস্থিত ছিলেন। এর আগে চলতি মাসের ২০ তারিখে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে আক্তার হোসেনকে নার্সিং সুপারভাইজার থেকে নার্সিং সুপারভাইজারের ইনচার্জ হিসেবে অনুমোদন দেওয়া হয়। জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ওমর ফারুক বলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারভাইজার হিসেবে আক্তার হোসেনকে পুনর্বাসন করার প্রচেষ্টা স্বৈরাচারী শাসনের দুর্নীতিগ্রস্ত ঐতিহ্যকে ফিরিয়ে আনার ঘৃণ্য অপচেষ্টা। এটি শুধু হাসপাতালের সেবার মানকে প্রশ্নবিদ্ধ করবে না, বরং সাধারণ মানুষের চিকিৎসা অধিকারকেও জিম্মি করবে। তিনি বলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে দুর্নীতির আঁতুড়ঘর হতে দেওয়া হবে না। জনগণের স্বাস্থ্য অধিকার নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলা বরদাশত করা হবে না। আক্তার হোসেনকে অবিলম্বে নার্সিং সুপারভাইজারের পদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় বিপ্লবী ছাত্রসমাজ তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে এবং প্রয়োজনে এ সকল ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এসময় আক্তার হোসেন বলেন, আমার কোন রাজনৈতিক পরিচয় নেই। তবে- সরকারি চাকরি করলে যে সরকার আসে, তার জন্য কাজ করতে হয়। ২০২২ সালে কর্ণেল মালেক মেডিকেল হাসপাতালের বিএনএ সভাপতি ছিলাম- এতে দোষের কি আছে। এ বিষয়ে মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ যাকে ভালো মনে করেছে- তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর হাসপাতালে যারা চাকরি করেন, তারা কোন দল করেন না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST