মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ এপ্রিল ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পরিচালিত অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের অবৈধ ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলা শহরের ব্যস্ত বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৭-৮টি ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইশা মালিহা। এ সময় জেলা ঔষধ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন কর্মকর্তা মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী।
অভিযানের মূল লক্ষ্য ছিল ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ বিক্রয় বন্ধ করা। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল বাজারজাতকরণের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

ড্রাগ অ্যাক্ট লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসিকে মোট প্রায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার প্রধান কারণ ছিল মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের মতো অনিয়ম।এছাড়া ৫-৬ প্রকারের অনিবন্ধিত ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়, যার মধ্যে কিছু জীবনরক্ষাকারী ওষুধও ছিল।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল ‘জাতীয় দৈনিক সরেজমিন বার্তা’-এ “মানিকগঞ্জে ভেজাল ঔষধের দৌরাত্ম্য: প্রতারণার ফাঁদে রোগীরা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী বলেন, “ভেজাল ও নিম্নমানের ঔষধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ফার্মেসি মালিকদের সচেতন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।”

নিয়মিত তদারকি, আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভেজাল ওষুধের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন স্বাস্থ্যসচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১০

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৩

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৪

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৫

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৬

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৭

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৮

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST