মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
৩১ জানুয়ারী ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য শুক্রবার বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে জনসমাবেশ, ভোট কেন্দ্র এবং মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় স্থানগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ ও বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যেকোনো সময় সংঘাতময় বা সহিংসতায় রূপ নিতে পারে।

দূতাবাস জানায়, বাংলাদেশ সরকার নির্বাচনি প্রয়োজনে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের গণপরিবহন এবং ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতির কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে অনসাইট বা সরাসরি পরিসেবা সীমিত থাকবে।

মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে দূতাবাস। এগুলো হলো— বড় ধরনের ভিড় ও বিক্ষোভের স্থান এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন থাকা, বাইরে বের হওয়া কমিয়ে সতর্ক অবস্থায় থাকা, জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল ফোন সাথে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং যাতায়াতের জন্য বিকল্প রুট ঠিক করে রাখা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

শ্যামনগরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পদ্মা নদী নিয়ে নাসার প্রতিবেদনে উঠে এল ভয়াবহ তথ্য

১০

দীপঙ্কর দে এবং দোলন রায় টলিউড ও বাংলা টেলিভিশনের স্বামী-স্ত্রী জুটির মিষ্টি রসায়ন

১১

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, টলিউডের বাংলা সিনেমার চিরসবুজ জুটি

১২

আজ সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সফর করলেন

১৩

ঘাটাইলে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুনের অভিযোগ

১৪

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

১৫

সারাদেশ ভূমিকম্পে কেঁপে উঠল

১৬

অস্ট্রেলিয়ার নেভার নদীতে ডুবে মারা গেছে দুই তরুণ

১৭

কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২

১৮

এক লাইসেন্সেই চলছে দুই হাসপাতাল

১৯

সাফ ফুটবলে ভুটানকে ১২ গোলে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়

২০

Design & Developed by BD IT HOST