মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ মে ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:মাহমুদপুর ইউনিয়নর ওয়ার্ড যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সাথে টাকা-পয়সার লেনদেন নিয়ে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর অসুস্থ হয়ে খাইজর (৪০) নামের এক দর্জির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বিকাল ৫ ঘটিকায় মাহমুদপুর বাজারে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। নিহত খাইজর মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন দর্জি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে মাহমুদপুর বাজারে খাইজর মিয়ার দর্জি দোকানে আসেন ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম। সেখানে পূর্বের টাকা-পয়সা সংক্রান্ত লেনদেনের একটি বিষয় নিয়ে তাদের দুইজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কাধাক্কির চলাকালীন সময়ে ৪০ বছর বয়সী খাইজর মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের নিকট নিয়ে যান। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণায় তীব্র মানসিক চাপ ও ধাক্কাধাক্কির উত্তেজনার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এই ঘটনার পর মাহমুদপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবলীগ নেতা জহুরুল ইসলামকে এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জসিমউদদীন কে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেন নাই। নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১১

প্রতিবাদলিপি

১২

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৪

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৫

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

১৬

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

১৭

নর্তকীর রূপ থেকে আমের নাম: যেভাবে এলো ‘আম্রপালি’

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বিএনপির তিন নেতা–কর্মী বহিষ্কার

১৯

জাফলং শ্রমিকদের হাহাকার, বালু-পাথর উত্তোলন বন্ধে মানবেতর জীবন

২০

Design & Developed by BD IT HOST