
বাগেরহাটের মোল্লাহাটে এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহর পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় মেসার্স রোহিমা ফিলিং ষ্টেশন চত্তরে এ শীত বন্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনা ট্রান্সপোর্ট প্রাঃ লিঃ এর জি এম সৈয়দ আতিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন মেসার্স রোহিমা ফিলিং ষ্টেশনের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন, অধ্যক্ষ এল জাকির হোসেন, এনা ট্রান্সপোর্ট প্রাঃ লিঃ এর এজি এম মো. মিজানুর রহমান, এজি এম আব্দুল্লাহ আল মাহমুদ, এজি এম মো. শহিদুজ্জামান, ম্যানেজার সাহাবুদ্দিন বাবু, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এম নওশের আলী নসু, কোদালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি অতিন্দ্রনাথ বিশ্বাস কালু এবং যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু সহ প্রমূখ।
#####
মোল্লাহাট প্রতিনিধি
তাং -২৩/১২/২০২৩ ইং।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST