মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  - দৈনিক অভিযোগ বার্তা    
কা‌ফি হাসান বশার
৬ জুন ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ জুন) বিকালে মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ঘেরের ছোট গর্তের পানি থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের আজিজ খানের ছেলে আমির হামজা (০৭) ও বাকা খানের ছেলে মোঃ শফিউল্লাহ (০৮)। এরা দুই জন সম্পর্কে চাচাতো ভাই এবং এদের বাড়ি পাশাপাশি।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, দুপুর দেড়টা থেকে ওই দুই শিশুকে খুজে পাওয়া যাচ্ছিল না। খুজতে খুজতে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি ঘেরের ছোট গর্তের পানিত দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই গর্তে থাকা ছোট মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এই শিশুদের মৃত্যু হয়।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ  এস এম আশরাফুল আলম বলেন, ওই শিশুদের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে গি‌য়েছি। পরিবারের সাথে কথা ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

 

#####

মোল্লাহাট প্রতিনিধি

তাং ০৫/০৬/২০২৪ ইং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST