মোল্লাহাটে বেপরোয়া চালিত গাড়ির  চাপায় ভ্যানযাত্রী নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৮ জুন ২০২৩, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে বেপরোয়া চালিত গাড়ির  চাপায় ভ্যানযাত্রী নিহত

 কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে বেপরোয়া চালিত গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে তপন বালা (৪৫) নামে এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিম পাড়া আজিজ মোল্লার ঘাট নামক ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। তপন বালা এ উপজেলার দত্তডাঙ্গা গ্রামের জিতেন বালার ছেলে। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ জানায়, তপন বালা মোটরচালিত ভ্যানে চড়ে জয়ডিহির দিকে যাচ্ছিলেন, এমন সময় পিছন থেকে আসা অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মহাসড়কে পড়ে যান এবং তাৎক্ষণিক উক্ত গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে মাথা-মূখমন্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়। এখবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উক্ত ব্যাক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা‌ গ্রহণ প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানায়। এঘটনায় ভ্যানচালক সহ আরও কয়েকজন গুরুতর আহত বলে জানায় স্থানীয় সুত্র । এছাড়া পৃথক দুর্ঘটনায় মাদ্রাসা ঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস এক পথযাত্রীকে ধাক্কা দিলে উক্ত যাত্রী গুরুতর আহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১০

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১১

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৩

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৪

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৫

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৬

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৭

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৮

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৯

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST