নিউজ এডিটর
১৭ জুন ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৩৬ ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

রাজবাড়ী থেকে বিপ্লব কুমার বিশ্বাসঃ রাজবাড়ী জেলা পুলিশের টানা ৩৬ ঘণ্টার অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দেয় রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), যাদের সহায়তায় ছিল গাজীপুর জেলার একাধিক থানা পুলিশ। জানা গেছে, গত ২৪ মে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামে ভয়াবহ একটি ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি ডাকাত দল লোহার রড, চাপাতি, বাটাম ও ধারালো অস্ত্রসহ সশস্ত্র অবস্থায় বাড়ির বাউন্ডারির তারকাটা কেটে প্রবেশ করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক গৃহকর্তাকে গুরুতর জখম করে এবং অস্ত্রের মুখে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে নগদ ছয় লক্ষ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা (নং-৩৯, তারিখ ২৪/০৫/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি) দায়ের করেন। পরবর্তীতে ঘটনাটির তদন্তে নেমে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব এর তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে টানা ৩৬ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুর জেলার জয়দেবপুর, কালিয়াকৈর, সালনা ও চন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার সরদাগঞ্জ ইউনিয়নের ৪নং সরদাগঞ্জ পশ্চিমপাড়া কাদের সরদারের ছেলে শাহ আলম ভাঙ্গারী (৪৫), রংপুর জেলার তারাগঞ্জ থানার একরচালী ইউনিয়নের ৭নং লক্ষ্মীপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬), সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাসকাওলিয়া ইউনিয়নের ৬নং মধ্যখাসকাওলিয়া মিয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন (৪০), টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার অর্জুনা ইউপির ১নং কুঠিবয়রা গ্রামের মৃত একেন্দালীর ছেলে মামুন সরকার (৪২) ও একই উপজেলার রামাইলের চর গ্রামের মো. সাত্তারের ছেলে মো. সেলিম (৩০)। গ্রেফতারকৃতদের নামে রাজবাড়ী, গাজীপুর, ঢাকা, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার থানায় একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে: শাহ আলম ভাঙ্গারীর বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা, শফিকুল ইসলামের নামে ১০টি মামলা রয়েছে যার মধ্যে ডাকাতি, চুরি, পুলিশ পরিচয়ে ডাকাতি, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা অন্তর্ভুক্ত, নুর হোসেনের বিরুদ্ধে রয়েছে ২টি মামলা জুয়া ও চুরির অভিযোগে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রটি আন্তঃজেলা পর্যায়ে সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আরও মামলার খোঁজ পাওয়া যাচ্ছে। রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, জেলার নিরাপত্তা নিশ্চিতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১০

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১১

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১২

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৩

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৪

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৫

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৬

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৭

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৮

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৯

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

২০

Design & Developed by BD IT HOST