রাজশাহীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত ৭ - দৈনিক অভিযোগ বার্তা    
এ এস এম জুবায়ের হোসেন জুয়েল, রাজশাহী জেলা প্রতিনিধি:
১৩ জুন ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত ৭

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের নামাজগ্রাম এলাকায় বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চারঘাট ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বানেশ্বরগামী লেগুনা ও রাজশাহী গামী যাত্রীবাহি বাস বানেশ্বর বাজার সংলগ্ন নামাজগ্রাম এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে চারজনকে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মায়শা খাতুন বলেন, আহত চারজনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়।

এরা হলেন, নওগাঁর কদমপুর গ্রামের সালাম সরকার (৭০), নিয়ামতপুরের রাসেলের স্ত্রী আয়েশা (৩৫) ও আলীমুদ্দীনের ছেলে আরাফাত (২৯)।

রাজশাহীর পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে উদ্ধার কাজ চালায়। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ যানবাহন মহাসড়ক থেকে সড়িয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST