নিউজ এডিটর
২ অক্টোবর ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

সিলেট প্রতিনিধি:

সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জালালাবাদ আই হাসপাতাল দীর্ঘ ছয় বছর ধরে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত এই হাসপাতালটির পরিচালনার সঙ্গে সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্পৃক্ত থাকলেও ২০২১ সালের জুনের পর থেকে আর লাইসেন্স নবায়ন করা হয়নি। খোদ সিভিল সার্জন সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সত্ত্বেও এমন অনিয়মে সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এদিকে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রেও গঠনতন্ত্র লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সমিতির ৪৫ জন আজীবন সদস্যের দাবি, দীর্ঘদিন ধরে নিয়ম অনুযায়ী নির্বাচিত কমিটি গঠন না করে এডহক কমিটি দিয়েই দুই বছরের বেশি সময় ধরে হাসপাতালটি পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সাধারণ সভা (এজিএম) আহ্বান না করে বিধিবহির্ভূতভাবে হাসপাতালের স্থায়ী আমানত (এফডিআর) ভেঙে ফেকো মেশিন কেনা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

​তবে সার্বিক বিষয়ে সিলেটের সিভিল সার্জন ও হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. মো. নাসির উদ্দিন জানান, পূর্বের পরিচালনা পর্ষদের অনিয়মের কারণেই মূলত লাইসেন্সসংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল। বর্তমানে সেসব প্রশাসনিক সমস্যা নিরসনে কাজ চলছে এবং আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে লাইসেন্স নবায়ন সম্পন্ন হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৩

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৪

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৫

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৬

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৭

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৮

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৯

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১০

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

২০

Design & Developed by BD IT HOST