শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ জুন ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৪ জুন) রাত ৮টা ১০ মিনিটের দিকে শিবালয় থানার টেপড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) অভিজিৎ চৌধুরী-এর নেতৃত্বে একটি অভিযানিক দল শিবালয় উপজেলার টেপড়া এলাকায় জনৈক পৃতিশ শীলের পরিত্যক্ত বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হন ফয়েজ আহমেদ (৩২), পিতা- ফরহাদ আলী আহমেদ, মাতা- মুকুল বেগম এবং মো. জিগির আলী (৩৬), পিতা- মৃত তফসের, মাতা- সালেহা বেগম। তাদের উভয়ের বাড়ি শিবরামপুর গ্রামে, শিবালয় উপজেলা, মানিকগঞ্জ।

এ সময় ফয়েজ আহমেদের দখল থেকে ৪০০ পিস এবং জিগির আলীর দখল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ বার্তা# মাদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১০

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১১

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১২

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৩

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৪

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৬

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১৭

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১৮

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৯

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST