শৈত্যপ্রবাহে আরও কয়েকদিন থাকবে , জানাল আবহাওয়া অধিদপ্তর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ ডিসেম্বর ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শৈত্যপ্রবাহে আরও কয়েকদিন থাকবে , জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীতসহ সারাদেশে কয়েক দিন ধরে কনকনে শীত বিরাজ করছে, দেখা মিলছে না সূর্যের। এর মধ্যে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেশের বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

জানা যায়, সারা দেশে কয়েক দিন ধরে বেড়েছে শীতের দাপট। রাজধানীতেও দুদিন ধরে কনকনে শীতে জবুথবু জনজীবন। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এর মধ্যেই হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সব মিলিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে। এরপর বৃষ্টির আভাস না থাকলেও আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েক দিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

কয়েক দিনের ধারাবাহিকতায় আজও কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। কিশোরগঞ্জের নিকলীতে এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১০

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১১

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১২

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৩

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৫

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৬

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৭

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৮

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৯

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

২০

Design & Developed by BD IT HOST