সাফ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা ভারতের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা ভারতের

স্পোর্টস ডেস্কঃ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফের শুরুর দিনই মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

ভারত ৫-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। ম্যাচের ৪৩ মিনিটের মধ্যেই ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। বিরতির ঠিক আগে দিয়ে পাকিস্তান পেনাল্টি থেকে স্কোরলাইন ৪-১ করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) পাকিস্তান দ্বিতীয় গোল (৪-২) করে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। কিন্তু ৭৭ মিনিটে পঞ্চম গোলটি (৫-২) করে পাকিস্তানের আশায় জল ঢেলে দেয় ভারত। দ্বিতীয়ার্ধে পাকিস্তান ভারতকে বেশ চাপেই রেখেছিল। দুটি সহজ গোলের সুযোগও নষ্ট করে তারা।

ম্যাচের পঞ্চম মিনিটেই ভারতকে এগিয়ে দেন গ্রেস দাংমে। ১৭ মিনিটে মনীশা করেন দ্বিতীয় গোল। ৩৬ মিনিটে তৃতীয় গোলটি করেন বালা দেবী। ৪৩ মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রেস। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করেন পাকিস্তানের সুহা হিরানি। ৪৭ মিনিটে পাকিস্তানের দ্বিতীয় গোল আসে কায়লা মারি সিদ্দিকের পা থেকে। ৭৭ মিনিটে ভারতের পঞ্চম গোল করেন বদলি খেলোয়াড় জ্যোতি চৌহান।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ গতকালই নেপাল পৌঁছেছে। ২০ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৩ অক্টোবর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST