সাবেক কাউন্সিলরকে মাদকসহ আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ অগাস্ট ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক কাউন্সিলরকে মাদকসহ আটক

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন-নবী আল মামুনকে (৫৩) মাদকসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে নগরের তালাইমারী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত ছিলেন। নগরের কাদিরগঞ্জ এলাকার খয়রাত উন-নবীর ছেলে তিনি।

আজ শনিবার র‍্যাব-৫–এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গতকাল রাত পৌনে ১০টার দিকে নগরের তালাইমারী মোড় এলাকায় রেজা উন-নবী আল মামুন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ধরেন এবং সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরে ঘটনাস্থলে দ্রুত র‍্যাবের টহল দল উপস্থিত হয়ে আল মামুনকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তাঁর ব্যাগ থেকে ছয়টি ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।

র‍্যাব বলেছে, নিয়ন্ত্রণ হারিয়ে রেজা উন-নবীর গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ধরেন।

এসময় র‍্যাব আরও জানিয়েছে, আল মামুনের বিরুদ্ধে আগেও মাদক সেবনের অভিযোগ ছিল। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আটটি মামলাও আছে।রাজশাহী র‍্যাব-৫–এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক সাংবাদিকদের বলেন, ওই কাউন্সিলর মাত্রাতিরিক্ত মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। তাঁরা সঠিক সময়ে না পৌঁছালে খারাপ কিছু হতে পারত। র‍্যাব পৌঁছানোর আগে তাঁর গায়ে দু-একজন হাত তুলতে পারে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। তিনি আরও বলেন, রেজা উন-নবী মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নগরের মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST