নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৪, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক সেনাপ্রধানের বড় ভাই কারাগারে

খুলনা ব্যুরোঃ নাশকতা মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ ওরফে রফিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আল আমিন এ নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, খালিশপুর থানার একটি নাশকতা মামলায় শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে রফিককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। মামলার মূল নথি অন্য আদালতে থাকায় পরবর্তী দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান আদালত। সাবেক প্যানেল মেয়রের আইনজীবী বি এম ফারুখ বলেন, সকালে পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালতে তার জামিন আবেদন করেছিলাম। কিন্তু মামলার কাগজপত্র অন্য আদালতে থাকায় তার জামিন শুনানি হয়নি। আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এদিকে শনিবার রাতে রফিকের বাড়িতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ ও খুলনা সদর থানা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. তাজুল ইসলাম জানান, অভিযানে তার বাড়িতে অবৈধ কোনো কিছু পায়নি পুলিশ। তার একটি বৈধ অস্ত্র ছিল। সেটি তিনি বন্দুকের দোকানে রেখেছেন বলে জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

১০

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

১১

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

১২

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

১৩

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

১৪

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

১৫

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

১৭

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

১৮

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১৯

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

২০

Design & Developed by BD IT HOST