সিঙ্গাপুরে ডাকাতি ও হামলা: ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ কিশোর - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১০ মার্চ ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে ডাকাতি ও হামলা: ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ কিশোর

নিজস্ব প্রতিনিধি

সিঙ্গাপুরে ডাকাতি ও হামলার অভিযোগে ১৫ থেকে ১৭ বছর বয়সী তিন কিশোরকে গ্রেপ্তার করেছে সিংগাপুর পুলিশ ফোর্স।

রবিবার (৮ মার্চ), রাত ১১ টা ৫ মিনিটে সিঙ্গাপুর পুলিশ ফোর্সের জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, গত ৬ মার্চ-২০২৬ ভোর প্রায় ১টা ১০ মিনিটে বালাম রোড এলাকায় রবারি উইথ হার্ট বা হামলা করে ডাকাতির একটি ঘটনার খবর পায় পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যায়, কিশোররা প্রায় ৮ হাজার সিঙ্গাপুর ডলার মূল্যের ওয়ান পিচ ট্রেডিং কার্ড কেনার কথা বলে ৩৪ বছর বয়সী এক ব্যক্তির সাথে দেখা করে। পরে তারা ওই ব্যক্তিকে মারধর করে কার্ডগুলো ছিনিয়ে নিয়ে যায়। হামলার ফলে ভুক্তভোগী ব্যক্তি সামান্য আহত হন এবং তাকে সচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মাটিতে অনুসন্ধান এবং পুলিশ ক্যামেরা ও সিসিটিভি ফুটেজের সহায়তায় বিদক পুলিশ ডিভিশন এর কর্মকর্তারা তিন কিশোরের পরিচয় শনাক্ত করেন এবং রিপোর্ট পাওয়ার মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করেন। পরে ছিনতাই হওয়া ট্রেডিং কার্ডগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ১৭ বছর বয়সী এক কিশোরকে ৯ মার্চ ২০২৬ তারিখে প্যানেল কোড ১৮৭১ এর ধারা ৩৯৪ অনুযায়ী রবারি উইথ হার্ট অপরাধে আদালতে অভিযুক্ত করা হবে।
এই অপরাধে কমপক্ষে ৫ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অন্তত ১২ বার বেত্রাঘাতের শাস্তি হতে পারে। অন্য দুই কিশোর বর্তমানে পুলিশের তদন্তে সহযোগিতা করছে।
পুলিশ জানিয়েছে, এ ধরনের দুঃসাহসিক অপরাধের বিরুদ্ধে তারা কোনো ধরনের সহনশীলতা দেখাবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। সাধারণ মানুষকে এমন পরিস্থিতিতে শান্ত থাকার, অপরাধীর শারীরিক গঠন বা বিশেষ বৈশিষ্ট্য মনে রাখার এবং দ্রুত পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বি-৫২ বোমারু বিমান মোতায়েন,ইরানে পরমাণু হামলার আশঙ্কা

ফ্যামিলি কার্ড কোনোভাবেই দলীয়করণ করা হবে না-পরিকল্পনা প্রতিমন্ত্রী

এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

সিঙ্গাপুরে ডাকাতি ও হামলা: ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ কিশোর

ট্রাম্পকে দুঃসংবাদ দিলো মার্কিন গোয়েন্দারা

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ

ইরানের হামলায় মার্কিন সেনার মৃত্যু সৌদিআরবে

গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু

১০

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ

১১

ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক

১২

ঈদ ট্রেনযাত্রার টিকেট বিক্রির শেষ দিনে সর্বনিন্ম হিট ওয়েবসাইটে

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

১৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

১৫

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

১৭

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

১৯

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

২০

Design & Developed by BD IT HOST