সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ মে ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেট জেলা ও মহানগরী এলাকায় একের পর এক নৃশংস হত্যা, ধর্ষণ ও ছিনতাইয়ের মতো মারাত্মক অপরাধের ঘটনা বেড়েই চলেছে। এবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর লোহার খুন্তির আঘাতে ফাহমিদা আক্তার মোহনা (২৭) নামের এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছেন।

শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহত মোহনার ৪ বছর বয়সী ‘আবির আহমদ’ নামের একটি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্বামী জাহিদুল ইসলাম ছদরুলের (৩৫) সাথে স্ত্রী মোহনার তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছদরুল চরম উত্তেজিত হয়ে ঘরে থাকা লোহার ভারী খুন্তি দিয়ে মোহনার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ঘাতক স্বামী এলাকা ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসময় পুলিশ জানিয়েছে ,অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম ছদরুলকে গ্রেফতার করতে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার ব্যবধানে সিলেটে পর পর ঘটে যাওয়া এসব পৈশাচিক ঘটনা পুরো সিলেটবাসীর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয়কে চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। একের পর এক অপরাধের ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১০

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১১

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১২

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৩

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৫

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৬

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৭

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৮

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৯

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

২০

Design & Developed by BD IT HOST