নিউজ এডিটর
২৩ অক্টোবর ২০২৪, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিপুরে নতুন গ্যাসের সন্ধান, উওোলন করা যাবে ২০ বছর

অভিযোগ বার্তা ডেস্কঃ সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রের পুরাতন ৭ নম্বর কুপে নতুন করে গ্যাসের সন্ধান পেয়েছে সিলেট গ্যাস ফিল্ড। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিদিন ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করার কথা জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।গ্যাস ফিল্ডে মজুত রয়েছে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট। উত্তোলন করা যাবে ১৫ থেকে ২০ বছর। সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এই কূপটি ১৯৮৬ সালে দেশের প্রথম তেল কূপ ছিল। ১৯৯৪ সাল পর্যন্ত এই কূপ থেকে ৫ লাখ ৬১ ব্যারেল তেল উৎপাদনের পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০০৫ সালে আবারো ওয়ার্ক ওভারের মাধ্যমে এই কূপের অন্য একটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়। ২০২৪ সালের জুন পর্যন্ত এই কূপ থেকে প্রায় ৩১ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর আবারো বন্ধ হয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারো ওয়ার্ক ওভারের সিদ্ধান্ত নেয় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। সফলতাও আসে। এ বছরের ১৭ জুলাই মাত্র ৭০ কোটি টাকা ব্যয় করে এই বন্ধ কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়। প্রায় ৩ মাস খনন শেষে গত ১৪ অক্টোবর প্রত্যাশিত সুফল মেলে। পরীক্ষা নিরীক্ষা শেষে মঙ্গলবার দুটি স্তরে আবারো গ্যাসের সন্ধান মিলে। প্রাথমিক তথ্যমতে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে জানান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তিনি সাংবাদিকদের জানান, পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতোমধ্যে একটি স্তরে পরীক্ষা-নিরীক্ষা শেষ অন্য একটি স্তরে পরীক্ষা নিরীক্ষা চলছে। দুটি স্তরেই গ্যাসের সন্ধান মিলেছে। উপরের স্তরটিতে চাপ বেশি থাকায় সেখান থেকেই গ্যাস উত্তোলন করা হবে। তিনি জানান, এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত মিলেছে তাতে প্রতিদিন ৮ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। উত্তোলন যোগ্য গ্যাস মজুত আছে প্রায় ১শ বিলিয়ন ঘনফুট যা আগামী ১৫ থেকে ২০ বছর উত্তোলন করা যাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST