নিউজ এডিটর
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮৩ হাজার টাকা এক কাপ কফি’র দাম

আন্তর্জাতিক ডেস্কঃ এক কাপ কফির দাম কত হতে পারে?- দশ টাকায়ও এক কাপ কফি পাওয়া যায়। এতো সর্বনিম্ন দাম, সর্বোচ্চ কত দাম হতে পারে? এবার জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষ ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। এ ব্র্যান্ডের প্রতি কাপ কফির দাম নেওয়া হচ্ছে ২ হাজার ৫০০ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় ৮২ হাজার ৮৫৪ টাকা। খবর খালিজ টাইমসের। রোস্টার্স ক্যাফের সহপ্রতিষ্ঠাতা ও সিইও কনস্ট্যান্টিন হারবুজ বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রতিটি কাপ একটি গল্প বলে। এই স্বীকৃতি আমাদের কর্মীদের নিষ্ঠার জন্য সম্ভব হয়েছে এবং ব্যতিক্রমী কফি অভিজ্ঞতার গন্তব্য হিসেবে দুবাইয়ের ক্রমবর্ধমান খ্যাতিকে তুলে ধরে।’ এই ক্যাফেতে আরও নানা রকম পানীয় পাওয়া যায়। আর সব পানীয়র দামই আকাশ ছোঁয়া। তাদের মেনুর মধ্যে রয়েছে ১১০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৬৪৫ টাকা) মূল্যের জ্যামাইকা ব্লু মাউন্টেন কফি এবং ৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৮৬ টাকা) মূল্যের গোল্ড ক্যাপুচিনো। তারা উচ্চমানের কফির প্যাকেটও বিক্রি করে, যার মধ্যে ১৫০ গ্রামের দাম পড়ে ৩৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৫৯৯ টাকা)।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১০

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১১

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১২

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৩

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৪

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৫

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৬

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৭

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৮

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৯

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST