জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজা উদ্ধার, নারী ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫১
ইফতারের সময়: ৬:১০
নিউজ এডিটর
২২ জুলাই ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজা উদ্ধার, নারী ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহ এলাকায় অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। পাশাপাশি মোছাঃ সুজেদা(৩৮) নামের নারী গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচার রায়ের বাকাই গ্রামের বেলাল মিয়ার স্ত্রী। এদিকে মঙ্গলবার (২২ জুলাই) ডিবির এসআই মো: এহসানুল হক আবির বাদী হয়ে ২০১৮ সালের ৩৬ (১) এর স্মারণীর ১৯(গ) /৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।

ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর নির্দেশে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এসআই মোঃ এহসানুল হক এর নেতৃত্বে নারী কনস্টেবল খাদিজা খাতুনের সহায়তায় মেলান্দহ থানার রায়ের বাকাই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ৪টি সাদা প্লাষ্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ২৮টি প্যাডিতে মোট ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২২ লক্ষ ২০ হাজার টাকা।

ডিবির এই সফল অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব বলেন, আমাদের টিম মাদকবিরোধী অভিযানে নিয়মিত তৎপর রয়েছে। এই ধরনের অভিযানের মাধ্যমে জামালপুর জেলায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হচ্ছে। তিনি আরো জানান, নারী ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তার স্বামী পলাতক।

এদিকে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এ ধ্বংসাত্মক চক্র ভাঙতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। জেলা গোয়েন্দা শাখার এই সফল অভিযান জামালপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জেলা পুলিশের সকল ইউনিট সমন্বিতভাবে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে কোনো ধরনের আপস নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলের লো‌ভে ভয়ঙ্কর মাদক বহন কর‌ছিল যুবতী!

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা

ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার 

ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, স্কুলছাত্রসহ নিহত ৩

দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ

১০

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

১১

প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি!

১২

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

১৩

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

১৪

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

১৭

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

১৮

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

১৯

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

২০

Design & Developed by BD IT HOST