নিউজ এডিটর
২৩ জুলাই ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখার পক্ষ হতে গভীর শোক প্রকাশ।

মানিকগঞ্জ প্রতিনিধি। গতকাল ২১ জুলাই (সোমবার) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির হরিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। ২৩ জুলাই (বুধবার) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল চৌধুরী নাহিদ ,সাংগঠনিক মোঃ রাসেল মিয়া ,দপ্তর সম্পাদক মোঃ আমজাদ মীর ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুকতার হোসেন সহ সকল নির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। গণমাধ্যমে প্রেরিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও শোকাহত করেছে।অল্প বয়সী শিক্ষার্থীর অকাল মৃত্যু কখনোই পূরণ হওয়ার মতো ক্ষতি নয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, “দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলছে। এ ধরনের দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।” বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির হরিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে দুঃখ ভারাক্রান্ত এই সময়ে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবার-পরিজন, সহপাঠী ও শিক্ষকসহ সকলের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য,সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া আহত হয়ে শতাধিক ব্যক্তি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST