নিউজ এডিটর
২ অগাস্ট ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী -মোঃ জাহিদুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

মোঃ রাসেল মিয়া, মানিকগঞ্জ প্রতিনিধিঃআজ ২ জুলাই রোজ শনিবার বেলা ৫ ঘটিকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার (সিংগাইর,-হরিরামপুর ও মানিকগঞ্জ সদর আংশিক) নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নেন।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।উক্ত জনসভাটি সিংগাইর উপজেলার ধল্লা থেকে হরিরামপুর উপজেলার বাল্লা পর্যন্ত গিয়ে ঝিটকা বাজারে গণসংযোগ করছেন।জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান জানান,জনগণের অধিকার ফিরিয়ে দিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি আদর্শিক কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”উক্ত পথ সভায় উপস্থিত নেতৃবৃন্দ:ডা. মোঃ সাহিদুর রহমান খান, জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, লোকমান হোসেন (আমীর, হরিরামপুর উপজেলা জামায়াত), অ্যাডভোকেট জামাল উদ্দিন (নায়েবে আমীর, সদর উপজেলা), সেকেন্দার আবু জাফর (নায়েবে আমীর, হরিরামপুর জামায়াত), সিংগাইর উপজেলার জামায়াত নেতৃবৃন্দ, হরিরামপুর উপজেলা নেতৃবৃন্দ, হাটিপাড়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন ও বলড়া ইউনিয়নের নেতৃবৃন্দসহ আরও অনেকে।উপস্থিত বক্তারা জানান,সরকারের সীমাহীন দুর্নীতি,বিচারহীনতা ও জনগণের ওপর দমন,পীড়নের চিত্র তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ন্যায়ের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST