জামালপুর থেকে রমজান আলীঃ
মেলান্দহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে ৯ম পে স্কেলের দাবিতে ৩রা ফেব্রুয়ারি সকাল ১০টার সময় পৌর কার্যালয় চত্বরে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন -পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ মাকসুদুর রহমান শামীম, সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম ওরফে মোস্তফা, পৌর সহকারী প্রকৌশলী মোঃ মোয়াক্ষির হুসেন, প্রধান সরকারী মোঃ আলমগীর হোসেন, উচ্চমান সহকারী মোছাঃ নাসিমা বেগম, সহকারী এসেসর মোছাঃ তাসলিমা বেগম ও কোষাধক্ষ্য মোঃ মাহফুজুর রহমান সুজন, পৌরসভার সহকারী কর আদায়কারী ও অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোবারক আলী সহ সকল কর্মচারী এতে অংশগ্রহণ করেন।
পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দরা বলেন -তাদের ন্যায্য দাবি আদায় না হলে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী ও পৌর কর্মকর্তা ও কর্মচারীরা কঠোর কর্মসূচির ঘোষণা করা হয়। শুধু তাই নয়,আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশের কর্মকর্তা কর্মচারীরা মহাসমাবেশ করে যমুনা অভিমুখে ভোখা মিছিলের ডাক দিয়েছেন বলে সিদ্ধান্ত প্রকাশ করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST