সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ এপ্রিল ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে আজ আদালতে তোলা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

সূত্র আরো জানায়, রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ওই মামলাতেই তিনি জামিন পেয়েছেন। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা হয় বলে জানা গেছে।

এ মামলায় অভিযোগ রয়েছে, আন্দোলন চলাকালে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আসামি করা হয়।তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, ঘটনাস্থলে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ নেই।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ড. শিরীন শারমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন,থানায় মামলা দায়ের

কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলা করার সুযোগ নেই চসিক বইমেলায় আদিবাসী গবেষক – হাফিজ রশিদ খান 

কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত 

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে বের হলেন

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,দূর্নীতির অভিযোগ

উপমহাদেশের বাংলা গানের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই 

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

১০

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

১১

কুষ্টিয়ায় পীরকে হত্যা আটক হয়নি কেউ

১২

সিসিএস টেলেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোহরা এশিয়ান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

১৩

নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

১৪

কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই চসিক মেয়র –  ডা. শাহাদাত হোসেন

১৫

নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে তোপের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

১৬

নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ

১৭

থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশী আটক

১৮

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাহমুদপুরবাসী কে – রুনু তালুকদার

১৯

এনসিপিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা

২০

Design & Developed by BD IT HOST