
মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রামঃ
সিসিএস টেলেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত টুর্ণামেন্টের ফাইনালে তারা ৫ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সহ – সভাপতি আমিনুল ইসলাম, মোহাং শাহাজাহান ও লোকমান হাকিম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সদস্য প্রবীর কুমার ঘোষ, ফজলে রাব্বি খান সাজ্জাদ, শওকত হোসেন, আলী আহসান রাজু, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, আরিফ আহমেদ। সিজেকেএস কাউন্সিলর মাকসুদর রহমান বুলবুল, জি এম হাসান, নাসির মিয়া, আকতার হোসেন, রায়হান উদ্দীন, জাহেদ হোসেন, আবু জাহেদ, আসাদুর জামান ইসলাম, সোহেল আহমেদ, সাবেক ক্রিকেটার এস এম শহিদ, ফজলে বারিং খান রুবেল, বিসিবি কিউরেটর বাবু সহ ফাইনালে অংশগ্রহণকারী দলের কর্মকতা।
ফাইনালে প্লেয়ার অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন মোহরা এশিয়ান স্পোটিং ক্লাবের সিরাজুল মোস্তফা।
স্কোরঃ
ক্রিসেন্ট ক্লাব : ৯৩/৯ (২০)
মোহরা এশিয়ান স্পোর্টস ক্লাব – ৯৫/৫ (১৭.২)
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST