
নিজস্ব প্রতিনিধি,জামালপুরঃ
জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াতপুর গ্রামে ৬ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মোঃ শাহজাহান আলী বাদী হয়ে জামালপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক মোঃ অনিক মিয়া (১৭), ওই এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে।অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন সকালে অনিক মিয়া শিশুটিকে আখ (কুশল) খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির পাশে একটি লেয়ার পোল্ট্রি ফার্মের ভেতর নিয়ে যায়। সেখানে শিশুটির হাত বেঁধে মুখের ভিতর কাপড় ঢুকিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।পরবর্তীতে শিশুর চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে অভিযুক্ত অনিক দ্রুত পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।মেয়ের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।
জামালপুর থানা কর্তৃপক্ষ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর অধীনে মামলা রেকর্ড করেছে।
পুলিশ আরও জানায়,আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST