সিলেট বিমানবন্দর এলাকায় অবৈধ ভারতীয় পণ্যবোঝাই সিএনজিসহ আটক - ৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ মে ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিমানবন্দর এলাকায় অবৈধ ভারতীয় পণ্যবোঝাই সিএনজিসহ আটক – ৩

লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ

সিলেট বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধ ভারতীয় পণ্য পাচারের অভিযোগে একটি সিএনজিসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) সকাল ৭টার দিকে মংলিপারের মরহুম ফজর আলী বতাই’র বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা মরহুম ফজর আলী বতাই’র দ্বিতীয় ছেলে মরহুম হারুন মিয়ার শালা এবং ছোট ছেলে ইমনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এলাকাবাসীর অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে ভারতীয় অনলাইন ক্যাসিনো জুয়া ও ভারতীয় মাদক এবং চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করছেন।

স্থানীয় সূত্র আরও জানায়, একসময় আর্থিকভাবে দুর্বল থাকলেও বর্তমানে ইমনের আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, তার বাড়িতে প্রায়ই গভীর রাতে জুয়ার আসর বসে এবং সেটি অবৈধ পণ্য মজুদ ও পাচারের নিরাপদ স্থান হিসেবে ব্যবহৃত হয়।

অভিযোগ অনুযায়ী, ইমনের বাড়ি থেকে লাখাউরা-পাঠানটুলা হয়ে তার নিজস্ব একাধিক সিএনজির মাধ্যমে বিভিন্ন স্থানে অবৈধ পণ্য সরবরাহ করা হয়। গভীর রাতে বিভিন্ন মোটরসাইকেল ও যানবাহনের আনাগোনায় স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ বলেও জানা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমনের মোঠোফোনে যোগাযোগ করা হলে সে সাংবাদিক ‘কে হুমকি দেয়।সিলেট এয়ারপোর্ট থানার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে অফিসার ইনচার্জ বলেন আইন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার চেষ্টা করে, এসব অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেনো সঠিক তথ্য পেলে তদন্ত করে দ্রুত গ্রেফতার করা হবে। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১০

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১১

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১২

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৩

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৫

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৬

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৭

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৮

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৯

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

২০

Design & Developed by BD IT HOST