নিউজ এডিটর
১ জুলাই ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

বিপ্লব কুমার, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় সাত বছর বয়সী এক প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামের এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০১ জুলাই) সকালে পাংশা থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় পাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) শিশুটি লুৎফর রহমানের কাছে ঝালমুড়ি কিনতে গেলে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। পাংশা থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST