নিউজ এডিটর
১১ অগাস্ট ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে অনুমোদিত বা বৈধ পণ্য আমদানির আড়ালে বিশাল অঙ্কের রাজস্ব ফাঁকির গুরুতর অভিযোগ উঠেছে। পাথর ও কয়লা আমদানির জন্য পরিচিত এই বন্দর দিয়ে ৩০ টনেরও বেশি ভারতীয় দামি শাড়ি, লেহেঙ্গা ও বিভিন্ন ধরনের প্রসাধনী নিয়ে আসা হলেও যথাযথ ট্যাক্স বা শুল্ক আদায় ছাড়াই এসব পণ্য ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ​অভিযোগে প্রকাশ, সীমান্ত পেরিয়ে আসা একাধিক ট্রকে অনুমোদিত পণ্যের সাথে কিংবা পৃথক চালানে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, থ্রি-পিস, দামি শাড়ি ও কসমেটিকস সামগ্রী বাংলাদেশে প্রবেশ করছে। এসব উচ্চ শুল্কযুক্ত পণ্যে নিয়ম অনুযায়ী ভারী ট্যাক্স ধার্য করার কথা থাকলেও অসাধু চক্রের সহায়তায় কোনো প্রকার রাজস্ব পরিশোধ না করেই বন্দর থেকে মালামাল খালাস করে নেওয়া হচ্ছে। প্রতিটি ট্রকে ৩০ টনেরও বেশি ওজনের এসব পন্য নিয়ে আসা হলেও কাস্টমস বা শুল্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। ​স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এই প্রক্রিয়ার কারণে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, নিয়ম মেনে বৈধ উপায়ে শুল্ক দিয়ে যারা কাপড় ও প্রসাধনী আমদানি করছেন, তারা বাজার প্রতিযোগিতায় টিকতে পারছেন না। কতিপয় অসাধু আমদানিকারক ও সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশেই এমন শুল্ক ফাঁকির ঘটনা ঘটছে। ​এ বিষয়ে স্থানীয় পরিবহন খাত ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তারা জানান, উচ্চমূল্যের বিলাসবহুল পণ্য এভাবে ট্যাক্স ছাড়া খালাস পাওয়ায় কাস্টমস বিভাগের নজরদারি নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। ​অভিযোগের বিষয়ে তামাবিল শুল্ক ও স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বন্দর দিয়ে আসা প্রতিটি চালান কায়িক পরীক্ষা ও ওজন স্কেলের মাধ্যমে যাচাই করা হয়। নির্ধারিত নিয়মের বাইরে বা শুল্ক ফাঁকি দিয়ে কোনো পণ্য খালাসের সুযোগ নেই। তবে এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কঠোর তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ​সরকারের রাজস্ব রক্ষা এবং স্থলবন্দরে স্বচ্ছতা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে এ বিষয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST