নিউজ এডিটর
৪ অগাস্ট ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার পতাকাবাহী জাহাজ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রাম বন্দর চ্যানেলের কর্ণফুলী নদীর মোহনায় আটকে পড়া মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ সিএনসি ইউরেনাসকে রাতভর অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরে জাহাজটিকে ‘বি’ (ব্রাভো) অ্যাঙ্করেজে নোঙর করানো হয়। এ সময় বন্দরের নৌযান চলাচল ও পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক ছিল।মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩ আগস্ট) দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে কর্ণফুলী নদীর চ্যানেলে প্রবেশের সময় ২০১৭ সালে নির্মিত, ১৭০ মিটার দীর্ঘ মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি সিএনসি ইউরেনাসের স্টিয়ারিং বিকল হয়ে যায়। এতে জাহাজটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে নদীর মোহনার রিটেইনিং ওয়ালে আটকে পড়ে।চীনের শিকৌ বন্দর থেকে আসা জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউএস পণ্য এবং শিপ মাস্টারসহ ২৪ জন নাবিক ছিলেন। জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল (বাংলাদেশ)।ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জরুরি উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে বন্দরের সিনিয়র পাইলট, টাগবোট ‘কান্ডারী-২’, ‘কান্ডারী-৪’, ‘কান্ডারী-৬’ ও ‘কান্ডারী-১১’, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট ‘শিবসা’, টানেল টাগবোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট ‘প্রমত্ত’ অংশ নেয়। নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি উদ্ধারকাজে যুক্ত ছিলেন।উদ্ধারকারী দল রাতভর নিরবচ্ছিন্নভাবে কাজ চালায়। প্রয়োজন হলে জাহাজের ড্রাফট কমাতে সাময়িকভাবে কিছু কন্টেইনার খালাসের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।অবশেষে গভীর রাতে সমন্বিত প্রচেষ্টায় জাহাজটিকে নিরাপদে উদ্ধার করে ‘ব্রাভো’ অ্যাঙ্করেজে নিয়ে নোঙর করানো হয়। পুরো উদ্ধার অভিযান চলাকালে বন্দর চ্যানেল সচল ছিল এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি পণ্য পরিবহন পরিচালনা করে। তাই দ্রুততম সময়ে জাহাজটি উদ্ধার করায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জাতীয় বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST