নিউজ এডিটর
২৫ মে ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদুল আজহার আনন্দ বিষাদে রূপ নিয়েছে। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রডবোঝাই ট্রাক উল্টে অন্তত ১৫ জন যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । আজ সোমবার ২৫ মে, ২০২৬ ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা সবাই ঈদুল আজহা উপলক্ষে কম খরচে বাড়ি ফিরতে পণ্যবাহী ট্রাকে চড়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। এলেঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রডবোঝাই একটি ট্রাক আজ ভোর ৫ টা ৩০ এর দিকে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে যায়। ট্রাকে থাকা ভারী রডের ওপরে বসে যাএা করছিলেন। ট্রাকটি উল্টে যাওয়ায় রডের নিচে চাপা পড়েন তারা। ফলে ঘটনাস্থলেই ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রডের নিচে চাপা পড়া মরদেহ এবং আহতদের উদ্ধার করে। গুরুতর আহত অন্তত ৬ জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হাসপাতালে স্বজনদের হাহাকারে ভারী হয়ে উঠেছে বাতাস। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।তবে পুলিশ জানিয়েছে,নিহতরা সবাই দিনমজুর বা নিম্ন আয়ের মানুষ। কোরবানির ঈদে যাতায়াত খরচ বাঁচাতে তারা জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাকে চড়েছিলেন মরদেহ গুলো বর্তমানে ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তকরণের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল পুরোপুরি বিঘ্নিত হয়। পরে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা রড মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকালের দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালক ও হেলপারকে খোঁজা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST