এ এস এম জুবায়ের হোসেন জুয়েল, রাজশাহী জেলা প্রতিনিধি:
১৩ জুন ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত ৭

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের নামাজগ্রাম এলাকায় বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।চারঘাট ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বানেশ্বরগামী লেগুনা ও রাজশাহী গামী যাত্রীবাহি বাস বানেশ্বর বাজার সংলগ্ন নামাজগ্রাম এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে চারজনকে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মায়শা খাতুন বলেন, আহত চারজনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়।এরা হলেন, নওগাঁর কদমপুর গ্রামের সালাম সরকার (৭০), নিয়ামতপুরের রাসেলের স্ত্রী আয়েশা (৩৫) ও আলীমুদ্দীনের ছেলে আরাফাত (২৯)।রাজশাহীর পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে উদ্ধার কাজ চালায়। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ যানবাহন মহাসড়ক থেকে সড়িয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST