admin
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছর পর পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলো জামায়াত

পাবনা থেকে তালহা জুবায়ের :দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামী। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিওআইপি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহযোগী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারী এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের আমির অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যেই আমাদের দুইজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমাদের আমিরে জামায়াত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই।সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত এবং সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ চেয়ে মোনাজাত করেন জেলা‌ জামায়াতের‌ নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। সভায় পাবনায় কর্মরত শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST