নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা ভারতের

স্পোর্টস ডেস্কঃমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফের শুরুর দিনই মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।ভারত ৫-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। ম্যাচের ৪৩ মিনিটের মধ্যেই ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। বিরতির ঠিক আগে দিয়ে পাকিস্তান পেনাল্টি থেকে স্কোরলাইন ৪-১ করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) পাকিস্তান দ্বিতীয় গোল (৪-২) করে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। কিন্তু ৭৭ মিনিটে পঞ্চম গোলটি (৫-২) করে পাকিস্তানের আশায় জল ঢেলে দেয় ভারত। দ্বিতীয়ার্ধে পাকিস্তান ভারতকে বেশ চাপেই রেখেছিল। দুটি সহজ গোলের সুযোগও নষ্ট করে তারা।ম্যাচের পঞ্চম মিনিটেই ভারতকে এগিয়ে দেন গ্রেস দাংমে। ১৭ মিনিটে মনীশা করেন দ্বিতীয় গোল। ৩৬ মিনিটে তৃতীয় গোলটি করেন বালা দেবী। ৪৩ মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রেস। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করেন পাকিস্তানের সুহা হিরানি। ৪৭ মিনিটে পাকিস্তানের দ্বিতীয় গোল আসে কায়লা মারি সিদ্দিকের পা থেকে। ৭৭ মিনিটে ভারতের পঞ্চম গোল করেন বদলি খেলোয়াড় জ্যোতি চৌহান।টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ গতকালই নেপাল পৌঁছেছে। ২০ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৩ অক্টোবর।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST