নিউজ এডিটর
২৩ অক্টোবর ২০২৪, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিপুরে নতুন গ্যাসের সন্ধান, উওোলন করা যাবে ২০ বছর

অভিযোগ বার্তা ডেস্কঃসিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রের পুরাতন ৭ নম্বর কুপে নতুন করে গ্যাসের সন্ধান পেয়েছে সিলেট গ্যাস ফিল্ড। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিদিন ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করার কথা জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।গ্যাস ফিল্ডে মজুত রয়েছে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট। উত্তোলন করা যাবে ১৫ থেকে ২০ বছর।সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এই কূপটি ১৯৮৬ সালে দেশের প্রথম তেল কূপ ছিল। ১৯৯৪ সাল পর্যন্ত এই কূপ থেকে ৫ লাখ ৬১ ব্যারেল তেল উৎপাদনের পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০০৫ সালে আবারো ওয়ার্ক ওভারের মাধ্যমে এই কূপের অন্য একটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়।২০২৪ সালের জুন পর্যন্ত এই কূপ থেকে প্রায় ৩১ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর আবারো বন্ধ হয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারো ওয়ার্ক ওভারের সিদ্ধান্ত নেয় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। সফলতাও আসে। এ বছরের ১৭ জুলাই মাত্র ৭০ কোটি টাকা ব্যয় করে এই বন্ধ কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়। প্রায় ৩ মাস খনন শেষে গত ১৪ অক্টোবর প্রত্যাশিত সুফল মেলে। পরীক্ষা নিরীক্ষা শেষে মঙ্গলবার দুটি স্তরে আবারো গ্যাসের সন্ধান মিলে।প্রাথমিক তথ্যমতে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে জানান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তিনি সাংবাদিকদের জানান, পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতোমধ্যে একটি স্তরে পরীক্ষা-নিরীক্ষা শেষ অন্য একটি স্তরে পরীক্ষা নিরীক্ষা চলছে। দুটি স্তরেই গ্যাসের সন্ধান মিলেছে। উপরের স্তরটিতে চাপ বেশি থাকায় সেখান থেকেই গ্যাস উত্তোলন করা হবে।তিনি জানান, এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত মিলেছে তাতে প্রতিদিন ৮ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। উত্তোলন যোগ্য গ্যাস মজুত আছে প্রায় ১শ বিলিয়ন ঘনফুট যা আগামী ১৫ থেকে ২০ বছর উত্তোলন করা যাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৩

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৪

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৫

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৬

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৭

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৮

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৯

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১০

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১১

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১২

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৩

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৪

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৫

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৬

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৭

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৮

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST