স্বর্ণ মজুদে এগিয়ে আছে যে ১০ দেশে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণ মজুদে এগিয়ে আছে যে ১০ দেশে

আন্তর্জাতিক ডেস্ক :

একটি দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে স্বর্ণের মজুদ বিশেষ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংকগুলোও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের ওপর আস্থা রাখে।

সম্প্রতি লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) জানিয়েছে, কোন দেশের কাছে সবচেয়ে বেশি স্বর্ণ মজুত রয়েছে। এ হিসাব ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল থেকে জুন) শেষের।

ডব্লিউজিসির তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ মজুত রাখা দেশের তালিকায় যেসব দেশ—

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কাছে মজুত রয়েছে ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন স্বর্ণ।ইউরোপের দেশ জার্মানি রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটিতে মজুত রয়েছে ৩ হাজার ৩৫১ দশমিক ৫৩ টন স্বর্ণ।

তৃতীয় অবস্থানে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটির রয়েছে ২ হাজার ৪৫১ দশমিক ৮৪ টন স্বর্ণ। এর কাছাকাছি অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে ২ হাজার ৪৩৬ দশমিক ৯৭ টন স্বর্ণ মজুত আছে।

স্বর্ণের মজুতে রাশিয়ার অবস্থান পঞ্চম। দেশটির কাছে মজুত আছে ২ হাজার ৩৩৫ দশমিক ৮৫ টন স্বর্ণ।ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে যথাক্রমে চীন ও জাপান। চীনে মজুত আছে ২ হাজার ২৬৪ দশমিক ৩২ টন স্বর্ণ। জাপানে ৮৪৫ দশমিক ৯৭ টন। আর ৮৪০ দশমিক ৭৬ টন স্বর্ণ নিয়ে ভারত আছে অষ্টম অবস্থানে।

এ ক্ষেত্রে নেদারল্যান্ডস ও তুরস্কের অবস্থান যথাক্রমে নবম ও দশম। নেদারল্যান্ডসে মজুত আছে ৬১২ দশমিক ৪৫ টন স্বর্ণ এবং তুরস্কে ৫৮৪ দশমিক ৯৩ টন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১০

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১১

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

১২

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

১৩

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

১৪

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

১৫

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১৬

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১৭

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১৮

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৯

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

২০

Design & Developed by BD IT HOST