নিউজ এডিটর
৫ নভেম্বর ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

জেলা প্রতিনিধি,নেত্রকোণাঃনেত্রকোণার মদন উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।আটকরা হলেন- কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। এমন সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মদন ক্যাম্পের একটি দল আজ মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, মাদক ও চোরাচালানের সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান চালানো হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST