খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি কেজিতে ২০ টাকা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০২৪, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি কেজিতে ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক

বাজারে খোলা সয়াবিন তেলের দাম নতুন করে আরো বেড়েছে। এক মাসের ব্যবধানে লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ২০ টাকা। দাম বেড়ে এখন খোলা সয়াবিন তেল প্রতি কেজি ১৯০ থেকে ১৯৫ টাকায় এবং প্রতি লিটার ১৭৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে খোলা তেলের দাম বাড়লেও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি, আগের দর ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও, মহাখালী কাঁচাবাজার, রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে

অভিযোগ রয়েছে, বাড়তি দামে বিক্রির আশায় বিক্রেতারা বোতলজাত সয়াবিন তেলের মুখ খুলে ড্রামে ঢেলে বিক্রি করছেন। এতে বাজারে বোতলজাত তেলের সংকট দেখা গেছে।বিক্রেতারা বলছেন, ‘বাজারে খোলা তেলের দাম বাড়ার কারণে বোতলজাত তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে কম্পানিগুলো।আমরা অগ্রিম টাকা জমা দিয়েও ঠিকমতো তেল পাচ্ছি না।সব ধরনের পণ্যের উচ্চমূল্যের মধ্যে নতুন করে ভোজ্য তেলের দামে অস্থিরতায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ক্রেতারা বলছে, প্রতিবারের মতো এবারও রমজান মাস সামনে রেখে পুরনো সিন্ডিকেট আগে থেকে তেলের বাজার অস্থির করে তুলছে। তাই জোরালো তদারকির মাধ্যমে এখনই এই সিন্ডিকেট ভাঙতে হবে।

তা না হলে রমজানে ভোজ্য তেলের বাজার আরো অস্থির হয়ে উঠতে পারে।খুচরা বিক্রেতারা জানান, সাধারণত বাজারগুলোতে খোলা তেল লিটার ও কেজি—এই দুইভাবেই বিক্রি করা হয়। লিটারের চেয়ে কেজিপ্রতি দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য হয়ে থাকে। এক মাস আগেও তাঁরা খুচরায় প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫০ টাকা দরে বিক্রি করেছেন। দাম বাড়ার কারণে এখন ১৭২ থেকে ১৭৫ টাকায় বিক্রি করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১০

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১২

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৩

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৪

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৫

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৭

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৮

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

১৯

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০

Design & Developed by BD IT HOST