পদ্মায় ধরা পরলো ৪৪ কেজি ওজনের বাঘাইর মাছ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২৪, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় ধরা পরলো ৪৪ কেজি ওজনের বাঘাইর মাছ

অভিযোগ বার্তা ডেস্কঃ

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ৪৪ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলের জালে ধরা পড়েছে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি হয়েছে।

রবিবার দিবাগত ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগর এর মাঝামাঝি পদ্মা নদীতে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুল মমিন মাঝির জালে মাছটি ধরা পরে বলে জানা গেছে । সোমবার সকালে বিক্রয়ের জন্য মাছটি আরিচা আড়তে নিয়ে আসেন মমিন। জেলে আব্দুল মমিন বলেন, আমিসহ জামালপুরের আদর আলী, সাজল এবং আমির হামজা এই চারজন জেলে হরিরামপুর এরিয়ার পদ্মায় জাল ফেলি। ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হড়িনা ঘাট থেকে আজিমনগর এরিয়ার পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি।

পরে ১১০০ টাকা কেজি দরে বিক্রি করি। জেলে আদর আলী বলেন, মাছটি উপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভাল দাম পেলে আরো ভাল লাগে। আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, রবিবার সকালে মমিন নামের জেলে পদ্মা থেকে বড় একটি বাঘাইর মাছ ধরে আড়তে আরিচা আড়তে নিয়ে আসে। আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক পাইকার ঢাকায় নিয়ে গেছে।

এসময় হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমি অবগত নই। মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকেনা। মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারনে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনো মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ, বাঘাইর ধরা পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১০

হালদার সাত কিলোমিটার খনন

১১

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১২

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৪

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৫

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৬

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৭

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৮

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৯

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST