নিউজ এডিটর
৩ জুন ২০২৫, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

অভিযোগ বার্তা ডেস্কঃজাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সোমবার (২ জুন) বিকেলে বিদ্যুৎ সরবরাহের এই সঞ্চালন লাইন সংযুক্তের কাজ সম্পন্ন হয়। আগামী ১৫ জুন এনার্জাইস (পরীক্ষা) করে বিদ্যুৎ সরবরাহ ত্রুটিমুক্ত কিনা নিশ্চিত হবে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানান, রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে সংযুক্তের মধ্য দিয়ে বিদ্যুৎ জাতীয় গ্রিড সঞ্চালন সমতার মাইলফলক স্পর্শ করেছে। গত ২৯ মে এই কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সঞ্চালনের ল্যমাত্রা অর্জিত হলো। রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইনের দৈর্ঘ্য ১৫৮ কিলোমিটার (প্রায়) ও টাওয়ার সংখ্যা ৪১৪টি।জানা গেছে, রূপপুর পারমাণবিকের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য ৪০০ কেভির চারটি এবং ২৩০ কেভির চারটি মোট আটটি লাইনের প্রকল্প হাতে নেয়া হয়। ৪০০ কেভির সঞ্চালন লাইনগুলো হলো: রূপপুর-বগুড়া, রূপপুর-গোপালগঞ্জ এবং ডাবল সার্কিটের রূপপুর-আমিনবাজার-কালিয়াকৈর। ২৩০ কেভির লাইনগুলো হলো: রূপপুর-বাঘাবাড়ি ডাবল কেভি এবং রূপপুর-ধামরাই ডাবল কেভির সঞ্চালন লাইন।ফিজিক্যাল স্টার্টআপের এর আগে আরও দুটি হাই-ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়। ২০২২ সালের ৩০ জুন ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভির ডাবল সঞ্চালন লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালু হয়। রূপপুর-গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে মোট চারটি লাইন প্রস্ততের কাজ হলো, প্রতিটির সঞ্চালন সক্ষমতা ২ হাজার মেগাওয়াট।৪০০ কেভির ডাবল সার্কিটের রূপপুর-আমিনবাজার-কালিয়াকৈর সঞ্চালন লাইন এবং ২৩০ কেভির ডাবল ডাবল সার্কিটের রূপপুর-ধামরাই সঞ্চালন লাইনের কাজ আগামী বছরে সম্পন্ন হবে বলে প্রকৌশলী এনায়েত করিম জানিয়েছেন।এব্যাপারে নিউক্লিয়ার পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাছান জানান, জাতীয় গ্রিডের এই সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনে বিদ্যুৎ সংগ্রহ করা যাবে। যে পর্যন্ত সঞ্চালন লাইনের কাজ শেষ হয়েছে তাতে ফিজিক্যাল র্স্টার্টআপের কাজ শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি।প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক ড. কবীর হোসেনের কাছে এ বিষয়ে জানার জন্য ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।এর আগে গত ৩ মে জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে পিজিসিবি এবং গ্রিডলাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৩০ মে এর মধ্যে গ্রিড সঞ্চালন লাইনের কাজ শেষ করার নির্দেশ দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST