নিউজ এডিটর
১১ জুন ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা মধ্যরাতে শেষ হবে

বরগুনা প্রতিনিধিঃ গভীর সাগরে মাছ আহরণের ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার রাত ১২টায়। উপকূলীয় এলাকায় হাজারো জেলে এদিন যাত্রা করবেন মাছ ধরতে।যদিও এই নিষেধাজ্ঞার মধ্যেই অসাধু জেলেরা সাগরে মাছ ধরেছেন। এসময় জেলেসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে সাগরে মাছ আহরণের ওপর বছরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালন শুরু হয়। গত বছর পর্যন্ত এর সময়সীমা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই। জেলেদের দাবির মুখে এবার ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল শুরু হয়েছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন মধ্য রাত পর্যন্ত।জেলেদের অভিযোগ, ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটিতে প্রশাসনে শিথিলতা ছিল। এই সুযোগ নিয়েছেন অসাধু মাছ ব্যবসায়ীরা। ৩ জুন থেকে এসব ব্যবসায়ীর ট্রলার গভীর সাগরে যাওয়া শুরু করে। তারা মাছ শিকার করে  ফিরছেন দু’দিন ধরে এসব মাছ পাথরঘাটায় বিক্রি করছে জেলেরা ও অসাধু ব্যাবসায়ীরা। জেলে ইউসুফ মাঝি মনে করেন, গত বছর পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালনও নামমাত্র ছিল, এবারও একই ঘটনা ঘটেছে। প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বহু ট্রলার সাগরে গিয়ে মাছ শিকার করেছে।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, তাদের আন্দোলনের কারণেই সরকার ভারতের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় দিয়েছে। এর পরও অনেকে এই নিষেধাজ্ঞা মানছেন না। বিষয়টি দুঃখজনক। এ সময় মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ অভিযোগ বার্তা’কে বলেন, গভীর সাগরে মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ বুধবার মধ্যরাতে শেষ হবে। নিষেধাজ্ঞার মধ্যেই সাগরে মাছ ধরার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর জানা নেই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১০

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

১১

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১২

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১৩

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৫

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৬

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৭

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৮

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৯

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST