নিউজ এডিটর
১৩ জুন ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ স্হানীয় আওয়ামী ৩লীগ নেতার বিরুদ্ধে

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জ সদর উপজেলার কৃৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) সভাপতি মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্থানীয় বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় তিন যুবদল কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে হামলার বিষয়টিকে ‘শাসন’ বলে দাবি করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন।বৃহস্পতিবার রাত ৮টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের শিমুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, সন্ধ্যার পর কৃষ্ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বসে সময় কাটাচ্ছিল স্থানীয় তিন যুবদল কর্মী রনি, রুবেল ও অনিক। এসময় ১৪ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বিএনপি অফিসে থাকা চেয়ার টেবিল ভাংচুর করে এবং তিন যুবদল কর্মীকে মারধর করে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই তিন যুবদল কর্মীকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।হামলা নয়, শাসন করা হয়েছে দাবি করে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়ে কলেজে পড়ে। রনি আমার মেয়েরে ফোনে বার বার মেসেজ ও কল দেয়। দুই দিন আগে তার বাবাকেও বিষয়টি জানিয়েছিলাম এবং শাসন করেছিলাম। কিন্ত তারা সেই শাসন না মেনে আজ ২০-২৫ জনকে নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে ঘুরোঘুরি করছিল। পরে এলাকার কিছু লোকজনকে সঙ্গে নিয়ে তাদেরকে আবারও একটু শাসন করেছি।বিএনপি কার্যালয়ে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কি বোকা নাকি? আমি কেন একটি দলের কার্যালয়ে হামলা ও ভাংচুর চালাবো? এটা মিথ্যা কথা। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই তারা রাজনৈতিক প্রপাগান্ডা ছড়াচ্ছে।এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, কৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও তিন যুবদল কর্মীকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা খুব দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবো।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ভাংচুরের ঘটনা শুনেছি। সেখানে আমাদের ফোর্স পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

২

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৩

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৪

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৫

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৬

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৭

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৮

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৯

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১০

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১২

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৩

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৫

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৬

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৭

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৮

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৯

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

২০

Design & Developed by BD IT HOST