বাগেরহাট এর মোংলায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার। - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৮ মার্চ ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট এর মোংলায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার।

মোঃ মুসা ভুইয়া
, মোংলা (বাগেরহাট): প্রতিনিধি

নাশকতা মামলায় মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ জামায়াতের ছয় নেতা কর্মীকে গ্রেফতার করেছে। রবিবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম রাত সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার কৃতরা হলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপির কর্মি শফিকুল শেখ, জিয়ার শেখ ও উপজেলার জামায়াত নেতা মোঃ ওমর ফারুক, মোঃ লুৎফর আমিন এবং মোঃ মুজাহিদ শেখ।

ওসি মনিরুল ইসলাম বলেন, মোংলা পৌর শহর ও উপজেলার মিঠাখালি এলাকা হতে অভিযান চালিয়ে এই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। পুরোনো একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে বিনা উস্কানিতে ও কোন কর্মসূচী ছাড়াই পুলিশ অহেতুকভাবে বিএনপি নেতা-কর্মীদের আটক করছেন উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কারো নামে কোন মামলা ও জিডি পর্যন্ত নেই। অহেতুক ইফতার ও তারাবীর সময় এ সকল নেতা- কর্মীকে আটক করছে পুলিশ। তিনি বলেন, পুলিশ যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সেখানে অসৎ উদ্দেশ্যে উল্টো মিথ্যা মামলায় নিরীহ নেতা-কর্মীদেরকে আটক করে পবিত্র রমজান মাসে আতংক সৃষ্টি করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১০

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১২

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৪

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৯

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST