তারেক রহমানকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ জুলাই ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

মোকসেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার( নওগাঁ)

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের  আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকালে নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন (পলি) বিশেষ অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ আলী।

আরো বক্তব্য রাখেন, নজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ রায়হান শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, নজিপুর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ জেড মিজান,পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম সেফাসহ  উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি দল মানুষের অন্তরে গেঁথে আছে এ দল নিয়ে অবমাননা করলে মানুষ প্রতিহত করবে প্রতিবাদ করবে ।

স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় বা কেউ যদি কোনো কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে তাহলে বাংলার জনগণ তার উচিত দাঁতভাঙা জবাব দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

১০

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১১

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

১২

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

১৩

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

১৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

১৫

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

১৬

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

১৭

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১৮

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১৯

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

২০

Design & Developed by BD IT HOST