নিউজ এডিটর
১ অগাস্ট ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে,মেজর সাদিক সেনাবাহিনীর হেফাজতে, চলছে তদন্ত

অভিযোগ বার্তা ডেস্কঃআওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসার প্রশিক্ষণ দিচ্ছে— এমন খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এরপরেই তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। একইসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা এ তথ্য জানান।প্রেস ব্রিফিং তিনি আরও বলেন,মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে। তারপরেও আমি বলব, এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে। তার বিষয়ে তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে তাই এর বেশি এই মূহুর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না।ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা এ সময় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ, জেএসএস এ ধরণের যে দলগুলো আছে সব সময় আমরা দেখেছি তারা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে,চাঁদাবাজিকে কেন্দ্র করে সবসময়ই নিজেদের আধিপত্যের জায়গাটাকে বিস্তার করতে চায়। এটা নতুন কিছু নয়। এ নিয়ে বিভিন্ন সময় মারামারি হয়। অবশ্য সেনাবাহিনী কাজ করছে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যাতে এটা নিয়ন্ত্রণে থাকে। সেনাবাহিনী একা কিন্তু পার্বত্য চট্টগ্রামের স্টেক হোল্ডার নয়। বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এটার অংশ। সবাই যদি সমন্বিতভাবে কাজ করে আমি নিশ্চিত যে এটাকে আরও নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব। আর এটা অবশ্যই প্রয়োজন।ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা আরও বলেন, কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র নিচ্ছে, তারা আধিপত্য বিস্তার করছে। আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে, তাদের সাথে কেএনএফ’র যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। এরা মোটামোটি একই গোত্রীয় মানুষ এবং একই ধরণের মানসিকতা নিয়ে কাজ করছে।সেক্ষেত্রে কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোন অস্ত্র পেয়েও যায় এটাতে আমি অবাক হবো না। কিন্তু আশার বিষয় কেএনএফ কোনো অবস্থায় আধিপত্য বিস্তার করতে পারছে না। নিঃসন্দেহে বলবো বহুলাংশে কেএনএফের আধিপত্য কমেছে। আগের দিন গুলোর পরিসংখ্যান যদি নেওয়া হয় তাহলে দেখব কেএনএফের সাথে সংঘর্ষে সেনাবাহিনীর আটজন সদস্য নিহত হয়েছে। অসংখ্য আহত হয়েছেন। কিন্তু আমরা কী গত কয়েক মাসে এরকম কোন ঘটনা দেখেছি? দেখিনি। বরং আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কেএনএফেরই অনেক সদস্য হতাহত হয়েছে, তাদের অনেক গুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি। তাদের যে বিভিন্ন বেইজ বা ট্রেনিং ক্যাম্প সেগুলো আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছি এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। সব মিলিয়ে যদি বলি কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করছে না। বরং কেএনএফ এখন অন্তত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে।’গোপালগঞ্জের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা বলেন, গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা জীবন মূল্যবান। যে কোনো জীবনহানী ঘটবে এটা কখনও আমরা কাম্য করি না। আশাও করি না। কিন্তু গোপালগঞ্জে যে ঘটনাটি হয়েছে তা দুঃখজনক। কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে কীভাবে এটা হয়েছে। কেন হয়েছে, প্রেক্ষাপট কী ছিল। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি।তিনি আরও বলেন, কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়। বরং যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করে তাদেরকে উদ্ধার করেছিলাম। ইতিপূর্বেও আমরা একই কাজ করেছি। কোনো দলকে উদ্দেশ্য করে নয়। যাদের জীবন হুমকির মধ্যে বিবেচনায় পড়েছিল তাদেরকে আমরা উদ্ধার করেছি। সেটা দলের পরিচয়ে মুখ্য বিষয় ছিল না। জীবন রক্ষার্থেই এ কাজটি করা হয়েছে। আমি এটা নিশ্চিত করতে চাই সেনাবাহিনী আয়ত্বের ভেতরে আছে এবং কাছাকাছি আছে, সেনাবাহিনী দায়িত্বের ভেতরে আছে। ওই সময় কারো জীবন বিপন্ন হবে, আমি মনে করি না আমরা চুপ করে বসে থাকবো।এটা যে কারো বেলায় আমাদের অবস্থান একই থাকবে। সিনিয়র লিডারশীপের নির্দেশনা একই লাইনে দেওয়া।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

২

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৩

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৫

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৬

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৭

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৮

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৯

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST